Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ১৬ মে ২০২৬

১২ জুন থেকে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি

পে স্কেলের দাবিতে সরকারি চাকরিজীবীদের আলটিমেটাম

পে স্কেলের দাবিতে সরকারি চাকরিজীবীদের আলটিমেটাম
ফাইল ছবি

আসন্ন জাতীয় বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ না রাখা হলে আগামী ১২ জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রেস ক্লাব চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শনিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মৌন মিছিল ও কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি–এর সভাপতি আবদুল মালেক।

সমাবেশে আবদুল মালেক বলেন, দ্রুত সচিব পর্যায়ের সুপারিশ চূড়ান্ত করে আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে। তাই সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান করা।

এদিকে সংগঠনটির সদস্যসচিব আশিকুল ইসলাম বলেন, দীর্ঘ সময় বেতন বৃদ্ধি না হওয়ায় অধিকাংশ সরকারি কর্মচারী ঋণ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়ে পড়েছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতনে পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে গেছে।

তিনি বলেন, বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বহন করতে গিয়ে কর্মচারীরা মানবিক সংকটের মুখে পড়ছেন। আসন্ন বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হলে প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার স্বস্তি পাবে।

অন্যথায় সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জনগণের দাবি কুমিল্লা বিভাগ হবে: তারেক রহমান
সাত পাসপোর্টসহ সীমান্তে সাবেক কূটনীতিক আটক
নীরবতা সবসময় ক্ষমতার পক্ষে কথা বলে
পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেয়া হবে-ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি
‘বিগত স্বৈরাচারের পথেই হাঁটছেন’—বিএনপিকে জামায়াত আমির
মেঘনায় সাবেক ৩ চেয়ারম্যানসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা
যশোরে দামি ইনজেকশন কিনতে গরিবের হিমশিম
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
প্যারিস থেকে ফিরছে এক অসমাপ্ত স্বপ্নের লাশ
পে স্কেলের দাবিতে সরকারি চাকরিজীবীদের আলটিমেটাম
কারিনার মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার অপূরণীয় ক্ষতি: আসিফ মাহমুদ
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেফতার
৭ জুন বিসিবি নির্বাচন, তামিমের অ্যাডহক কমিটির অধীনেই ভোট
না ফেরার দেশে কারিনা কায়সার
আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানানো হয়নি: জামায়াত আমির