Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন 

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন 
ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে দেয়া এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় বলা হয়, নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, জাতিসংঘের মহাসচিব সব রাজনৈতিক অংশীজনকে জাতীয় ঐক্য জোরদার করতে গঠনমূলক ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন। গণতান্ত্রিক রীতি-নীতি ও আইনের শাসন প্রতিষ্ঠা, সংখ্যালঘুদের সুরক্ষা এবং সকল নাগরিকের মানবাধিকার পূর্ণাঙ্গভাবে ভোগের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জাতিসংঘ জানায়, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে। এ প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। সংস্থাটি আশা প্রকাশ করেছে, দেশের রাজনৈতিক নেতৃত্ব ও জনগণ সম্মিলিতভাবে স্থিতিশীলতা, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি
সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ
নির্বাচনের প্রভাব ফুলের রাজধানী গদখালীতে
নাভারন-ভোমরা রেলপথে ঘুরবে অর্থনীতির চাকা
হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
জামানত বাজেয়াপ্তসহ চরমোনাই তিন ভাইয়ের ভরাডুবি
নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় ওপর নির্ভরশীল: তারেক রহমান
এনসিপি সমর্থকদের ওপর হামলা-ধর্ষণের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
বিএনপির সম্ভাব্য মন্ত্রীসভায় আলোচিত যারা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
৩০ আসনে কারচুপির অভিযোগ জামায়াতের