Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

শিবলীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইবে দুদক

শিবলীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইবে দুদক
ফাইল ছবি

শেয়ারমার্কেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে দুদক। 

এর আগে দুদকের একটি মামলায় মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের এ অধ্যাপক। গত বছরের ১৬ মে তিনি ফের বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বিএসইসির দায়িত্বে থাকাকালীন সময় শেয়াররমার্কেট অবাধ লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে অতি সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান শিবলী রুবাইয়াত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘বিয়ে করিনি, গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন’: প্রভা
বিভেদ-প্রতিহিংসা জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি
তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, হাসিনার আত্মীয় হিসেবে নয়: শেখ হাসিনার আত্মীয় বলায় তথ্যমন্ত্রী
‘তোমরা লেখবা, আমরা পিডাইমু’: বিএনপি নেতার হুমকি
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে শুরু: ইসি
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
সাড়ে ৫ মাস পর চালু হচ্ছে সিইউএফএল
অস্বাস্থ্যকর খাবার ঠেকাতে প্যাকেটে সতর্কবার্তার তাগিদ
হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দুর ঘোষণা
গাড়িজুড়ে ৩৪০০ চুমু, প্রেমিকের জরিমানা
বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী
রংপুরে চার হত্যা: ধর্ষণের আলামত নিয়ে ভিন্ন তথ্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন: আইনমন্ত্রী
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার