Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ১৪ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায়  সড়ক নির্মাণ অনিয়ম তদন্তে গিয়ে হামলার শিকার

প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌঁড়ানি দিলেন ঠিকাদারের গাড়িচালক

প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌঁড়ানি দিলেন ঠিকাদারের গাড়িচালক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়ম তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজ চলছিলো, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ টাকা। কাজটির ঠিকাদার লোকমান হোসেন। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়।

এর পরদিন অভিযোগের সত্যতা যাচাই করতে ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পরিদর্শনে যায়। তদন্ত চলাকালে ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালক হঠাৎ উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও হামলাকারীরা তরিকুল ইসলামকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার পর বিকেলে আহত প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় অভিযোগ দায়ের করতে যান। নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী জানান, নিম্নমানের কাজের অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছিলো এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সরকারি প্রকল্পে অনিয়ম তদন্তে গিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর ওপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং খাতে ‘লুটেরাদের পুনর্বাসন’ হচ্ছে: টিআইবি
ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন
বিএনএসবির কমিটি ভেঙে নিজেকে চেয়ারম্যান ঘোষণা এমপির
ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে কড়া বার্তা চীনের
পুলিশ সংস্কারে কমিশন গঠনের পথে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নববর্ষের শুভেচ্ছায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের
শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ আটক
পাম্পে সিরিয়াল নিয়ে যশোরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০
বিসিবিতে কে এলো, কে গেলো—মাথাব্যথা নেই সাকিবের
প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌঁড়ানি দিলেন ঠিকাদারের গাড়িচালক
এক মুরগী ৩ বার জবাই চলবে না—যশোরে শিক্ষামন্ত্রী
পহেলা বৈশাখে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
নববর্ষে ঐক্য, সংস্কৃতি ও নতুন অঙ্গীকারের আহ্বান প্রধানমন্ত্রীর
হামে আরও ৭ শিশুর মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ সংক্রমণ
সংসদে ফ্যাসিবাদের ছায়া ফিরেছে: জামায়াত আমির