Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ৫ জুলাই ২০২৫

মুরাদনগরে নিহতদের কবর খুঁড়তে আসেনি এলাকাবাসী

মুরাদনগরে নিহতদের কবর খুঁড়তে আসেনি এলাকাবাসী
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে নিহত তিনজনের দাফনের জন্য কবর খুঁড়তে এগিয়ে আসেননি এলাকাবাসী। শুক্রবার (৪ জুলাই) রাতে গ্রাম পুলিশের সদস্যরাই কবর খুঁড়ে এ দায়িত্ব সম্পন্ন করেন। পুরো সময় জুড়ে এলাকায় ছিলো পুলিশের কড়া নিরাপত্তা, পাশে অবস্থান করছিলেন সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরাও।

এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার কড়ইবাড়ী গ্রামে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত রোকসানা বেগম রুবি, তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকিকে গণপিটুনিতে হত্যা করা হয়।

শুক্রবার রাত ৯টার দিকে কড়ইবাড়ী কবরস্থানে পৌঁছায় নিহতদের লাশ। রাত ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জানাজা ও সাড়ে ১০টার দিকে দাফন সম্পন্ন হয়। স্থানীয়রা কবর খোঁড়ার কাজে অংশ না নেয়ায় পুরো বিষয়টি গ্রাম পুলিশ ও প্রশাসনের উদ্যোগে সম্পন্ন করতে হয়।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে দুপুরের মধ্যে লাশ নেয়ার জন্য স্বজনদের জানানো হলেও কেউ এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত নিহত রুবির মেয়ে জামাই মনির হোসেন বিকেলে লাশ গ্রহণ করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে রোকসানা বেগম রুবি, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে হত্যা করা হয়। তাদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় নিহত রুবির আরেক মেয়ে রুমা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রাসেলের স্ত্রী মীম আক্তার জানান, প্রায় ৮০-৯০ জন লাঠিসোঁটা হাতে এসে প্রথমে বাড়িতে ইটপাটকেল ছুড়ে। পরে তারা বাড়িতে ঢুকে রুবিকে মারধর করে উঠানে ফেলে রাখে। পাশের ঘর থেকে বেরিয়ে আসা মেয়েদেরও বেধড়ক মারধর করা হয়।

এ ঘটনার পর থেকেই কড়ইবাড়ী গ্রামে আতঙ্ক বিরাজ করছে। গণপিটুনির খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। বেশিরভাগ বাড়িঘর ফাঁকা, তালাবদ্ধ অবস্থায় রয়েছে। গ্রামের রাস্তাঘাটে লোকজনের চলাচলও প্রায় নেই। প্রশাসনের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য