Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭, ৮ জুলাই ২০২৫

ফেনীতে রেকর্ড বৃষ্টি, ডুবছে শহর

ফেনীতে রেকর্ড বৃষ্টি, ডুবছে শহর
ছবি: সংগৃহীত

ফেনীতে টানা ভারী বর্ষণ ও ভারতীয় উজান থেকে নেমে আসা পানির ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে রেকর্ড ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ।

ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ৩টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ২ থেকে ৩ দিন এ পরিস্থিতি বজায় থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, লাগাতার বৃষ্টিতে ফেনী শহরের বেশ কয়েকটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, একাডেমি, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি, পাঠান বাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় এবং পেট্রো বাংলা এলাকা সবচেয়ে বেশি জলাবদ্ধতায় আক্রান্ত। দোকানপাটে পানি ঢুকে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। অনেক বাসিন্দা ঘর থেকে বের হতে পারছেন না, জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেনী উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানান, বিকেল ৪টার দিকে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে উঠে গেছে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অতিবৃষ্টি ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি থামলে দ্রুত পানি নামবে বলে আশা করা যাচ্ছে। ইতোমধ্যে পৌরসভার সাতটি টিম জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। পানি নিষ্কাশনে যেসব জায়গায় সমস্যা রয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।

স্থানীয়রা বলছেন, শহরের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হলে এমন পরিস্থিতি আরও ঘন ঘন ঘটতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা