Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৪, ৩ অক্টোবর ২০২৫

প্রতিমা বিসর্জনে ফিলিস্তিনের মুক্তির প্রার্থনা

প্রতিমা বিসর্জনে ফিলিস্তিনের মুক্তির প্রার্থনা
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের বিসর্জন মঞ্চে বিজয়ার আনন্দে মিশে গেল ফিলিস্তিন মুক্তির আকুতিও। দুর্গাপূজার শেষ দিনে সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জনের উৎসবে অংশ নেওয়া তরুণ-তরুণীদের হাতে দেখা গেল প্ল্যাকার্ড— ‘বিজয়ার শুভেচ্ছা, ফ্রি প্যালেস্টাইন।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলের এ ব্যতিক্রমী দৃশ্য দেখেছে লাখো মানুষ। বিজয়ার উল্লাসে মেতে ওঠা ভিড়ের মাঝেই দাঁড়িয়ে থাকা তরুণরা জানালেন ক্ষুধার্ত ও বিপন্ন গাজাবাসীর প্রতি সংহতির বার্তা।

অতসী দে নামের এক তরুণী বলেন,

বিজয়ার শুভেচ্ছার পাশাপাশি আমরা চাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক। ফিলিস্তিনের মানুষ যেন নিরাপদে, স্বাধীনভাবে বাঁচতে পারে—এ বার্তাই আমরা দিচ্ছি।

সংবাদকর্মী আবদু রশিদ মানিকও তাদের সঙ্গে ছিলেন। তিনি জানান,

ধর্ম-বর্ণ ভুলে আজ আমরা একত্রিত হয়েছি মানবতার জয়গানে। ফিলিস্তিনের মুক্তির প্রার্থনায়ও আমরা একাত্মতা ঘোষণা করছি।

জেলা পূজা উদযাপন পরিষদের নেতা অরুপ শর্মা বিসর্জনের মঞ্চ থেকেই উচ্চারণ করেন মানবিক সংহতির সুর। তিনি বলেন, 

দেবী দুর্গার বিদায় জানাচ্ছি আমরা, কিন্তু মানবতার সংগ্রাম কখনো থামে না। আজ আমরা সবাই মিলে ফিলিস্তিনের শান্তি ও স্বাধীনতার জন্য প্রার্থনা করছি।

বক্তাদের মতে, কক্সবাজার সৈকতের বালিয়াড়ি বৃহস্পতিবার যে চিত্র ফুটিয়ে তুলেছে, তা সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ মিলে যে ঐক্যের বন্ধন গড়ে তুলেছে—সেটিই উৎসবের প্রকৃত সৌন্দর্য, আর সেটিই মানবতার বিজয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার