Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৯, ২ অক্টোবর ২০২৫

শার্শায়  প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

শার্শায়  প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শুরু হয় বিদায়ের সুর। 

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর পূজা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে পাঁচ দিনের দুর্গাপূজা।

নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছে।

হিন্দু শাস্ত্রমতে, মহানবমীতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেন। এদিন নীলকণ্ঠ ফুল, অপরাজিতা, শাপলা, শালুক, বলিদান, যজ্ঞ এবং ১০৮টি বেলপাতার মাধ্যমে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়।

আজ সকালে বেনাপোল পাটবাড়ী মন্দিরে বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের পুরোহিত বরুণ চক্রবর্তী জানিয়েছেন, বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে শাস্ত্রীয়ভাবে দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটে। দশমী পূজায় দেবীর হাতে জরা, পান, শাপলা ও ডালা দিয়ে আরাধনা করা হয়।

যশোরের শার্শা উপজেলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কুমার  দাস জানিয়েছেন, প্রতিমা বিসর্জনের আগে উপজেলায়  মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ এলাকায়  নদী ও পুকুরে গিয়ে শেষ হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শা উপজেলায় ২৯ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব আয়োজনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের একটি 'কন্ট্রোল রুম' নম্বর খোলা ছিলো। এছাড়া ফায়ার সার্ভিস সহ সকল প্রয়োজনীয় নম্বর সমূহ একত্রিত করে সকল পূজা মন্ডপে দেয়া হয়েছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ,আনসার ও গ্রাম পুলিশ নিয়োগ দেয়া হয়েছিলো।

এ উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে। গতকালও ছিলো সাধারণ ছুটি, ফলে সরকারি 
কর্মচারীরা টানা চার দিনের ছুটি উপভোগ করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জলবায়ু দুর্যোগ মানেনা সীমান্ত
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা
‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’
ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, ফিরছে মাদক
আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী
বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ৩ বিল পাস
‘এসআরবি’ মোড়কে একই বাহিনী র‍্যাব: টিআইবি
সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম