Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৪, ১৯ অক্টোবর ২০২৫

খুলনা কারাগারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন

খুলনা কারাগারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন
ছবি: সংগৃহীত

খুলনা জেলা কারাগারে বন্দি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন কমবেশি আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলের পর কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে।

খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি আসা কয়েকজন হাজতির সঙ্গে পূর্বপরিচিত কয়েকজন বন্দির দেখা হয় বিকেলে। কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে কারারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কারাগারের একটি সূত্র জানায়, মাদককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগেই বিরোধ চলছিলো। সে পুরোনো দ্বন্দ্ব থেকেই শনিবারের সংঘর্ষের সূত্রপাত।

ঘটনার পর জেলা কারাগার কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য