Sobar Desh | সবার দেশ মো. ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৩৮, ৬ নভেম্বর ২০২৫

নাটোরে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা: লাগাতার আন্দোলনের হুমকি

নাটোরে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা: লাগাতার আন্দোলনের হুমকি
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির মনোনয়নকে ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন না দিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন (পুতুল)কে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রার্থী করায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ ও পথসভা করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মণহাটী মোড় থেকে শুরু হওয়া মোটরসাইকেল শোভাযাত্রা মালঞ্চি বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। সেখানে টিপুর সমর্থকরা ব্যারিস্টার ফারজানা শারমিনের মনোনয়ন বাতিল করে টিপুকে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান।

বিক্ষোভকারীরা ঘোষণা দেন, শুক্রবারের মধ্যে দাবি না মানলে শনিবার থেকে লাগাতার কর্মসূচি শুরু হবে।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী, সাবেক পৌর আহ্বায়ক ময়নুদ্দিন আলমগীর শামীম (শামীম সরকার) প্রমুখ।

বক্তারা বলেন, তাইফুল ইসলাম টিপু একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা। তাকে বাদ দেয়া হলে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা