Sobar Desh | সবার দেশ রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৩, ১ ডিসেম্বর ২০২৫

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব, রাজি না হওয়ায় ভর্তি বাতিল

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব, রাজি না হওয়ায় ভর্তি বাতিল
অভিযুক্ত শিক্ষক জায়দুল হক। ছবি: সবার দেশ

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি'র) দুই নারী শিক্ষার্থীকে ইফটিজিং, হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষক জায়দুল হকের বিরুদ্ধে।

ভুক্তভোগী দিলারা আক্তার দুলি ও হাসিনা খাতুন পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষকের বিরুদ্ধে।

প্রথম অভিযোগে মোছাঃ দিলারা আক্তার দুলি জানান, ASSET প্রকল্পের আওতায় ‘MPS’ ট্রেডের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক মাস নিয়মিত ক্লাস করার পরেও ট্রেড ইনচার্জ শিক্ষক জায়দুল হক হঠাৎ তার ভর্তি বাতিল করে দেয়। ভর্তি বাতিল করার কারণ জানতে চাইলে তিনি দুলিকে আলাদা ভাবে সময় কাটানোর প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ট্রেড থেকে বাতিল করে অন্যজনকে ভর্তি করান। দুলি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে প্রশিক্ষণ কেন্দ্রের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।

দ্বিতীয় অভিযোগে হাসিনা খাতুন উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর ASSET প্রকল্পের পরীক্ষায় অংশ নেয়ার পর ফলাফল দেখার উদ্দেশ্যে ২৯অক্টোবর টিটিসি ক্যাম্পাসে গেলে সিনিয়র শিক্ষক জায়দুল হক তাকে ডেকে নেন। পরে তিনি জানান, পরীক্ষায় উত্তীর্ণ না হলেও শারীরিক সম্পর্কে রাজি হলে ভর্তি করে দেয়া হবে। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ভবিষ্যতে টিটিসিতে প্রবেশ করতে দেয়া হবে না বলে হুমকি দেন তিনি।

ওই দুই নারী শিক্ষার্থী লিখিত অভিযোগে দাবি করেন, ওই শিক্ষকের কাছ থেকে একাধিক ছাত্রী এ ধরনের প্রস্তাব বা হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানের সুনাম ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এর আগে সোশ্যাল মিডিয়ায় ঐ প্রতিষ্ঠানের এক নারী শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষককের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।

অভিযুক্ত শিক্ষক জায়দুল হক জানান, আমাকে ফাঁসানোর জন্য কে বা কারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অডিও রেকর্ড টি বানোয়াট মিথ্যা আমার না।

এ বিষয়ে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি'র) অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক বলেন, কয়েকজন শিক্ষার্থী একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় ভুক্তভোগী দুই নারী শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধানের কাছে লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্ত এবং নারী শিক্ষার্থীদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮