Sobar Desh | সবার দেশ কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২০, ১৩ ডিসেম্বর ২০২৫

নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার

কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ পর্যন্ত ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মাত্র আট মিনিটের ব্যবধানে, ভোর ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, বাবুবাজার এলাকার ১২ তলা জমেলা টাওয়ারের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভবনের ভেতরে আটকে পড়া মানুষদের বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে বের করে আনা হয়েছে। এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার