Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:০১, ৩০ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম বন্দরে এনসিটি বিদেশিদের দেয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক

চট্টগ্রাম বন্দরে এনসিটি বিদেশিদের দেয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনেটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে হস্তান্তরের সিদ্ধান্তকে কেন্দ্র করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ধর্মঘটের ডাক দিয়েছে। সরকারের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে সংগঠনটি এ প্রতিবাদমূলক কর্মসূচি ঘোষণা করেছে।

সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের প্রশাসনিক কার্যক্রমও স্থগিত থাকবে। রোববার বিকাল ৫টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (সিবিএ) বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে। সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, দেশের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাটি বিদেশিদের হাতে দিয়ে দেশের সার্বভৌমত্ব বিপন্ন করা হচ্ছে। দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের বিরুদ্ধে দেড় বছর ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছেন, কিন্তু সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এ সিদ্ধান্ত দেশের জন্য চরম আত্মঘাতী।

তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদও (স্কপ) আগামী দিনে কর্মসূচি নিয়েই ভাবছে।

এ ধর্মঘট বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর আবারও অচল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা দেশের রফতানি-আমদানিতে বড় প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার