Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২৯, ২৯ জানুয়ারি ২০২৬

হাইকোর্টে রুল খারিজ

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট। ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি সম্পাদনের ক্ষেত্রে আর কোনও আইনগত প্রতিবন্ধকতা থাকছে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে একই বিষয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে বিভক্ত রায় হয়েছিলো। পরে নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মামলাটি একক বেঞ্চে পাঠান।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে গত ৪ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চে বিভক্ত রায় আসে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়াকে অবৈধ মত দেন, আর অন্য বিচারপতি সেটিকে বৈধ বলে মত দেন। পরে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়। 

মামলার সূত্রে জানা যায়, বাংলাদেশ ইয়ং ইকোনমিস্টস ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট আইন ও পিপিপি নীতিমালা অনুসরণ না করে বিদেশি অপারেটর নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেয়া হয়েছে।

হাইকোর্ট গত বছরের ৩০ জুলাই এ বিষয়ে রুল জারি করে জানতে চেয়েছিলেন, কেন এ চুক্তি প্রক্রিয়াকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র নিশ্চিত করা হবে না।

প্রসঙ্গত, ২০০৭ সালে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেশের আমদানি-রপ্তানির বড় অংশের কনটেইনার পরিচালনা করে থাকে। টার্মিনালটি আগে সাইফ পাওয়ারটেক পরিচালনা করলেও চুক্তি শেষ হওয়ার পর সাময়িকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় এবং পরে বিদেশি অপারেটর আনার উদ্যোগ নেয়া হয়। 

এ রায়ের মাধ্যমে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাস্তবায়নের পথ আরও সুগম হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার