Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫২, ১৯ অক্টোবর ২০২৫

১২০০ টন কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ডুবি

১২০০ টন কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ডুবি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের সীমানায় যান্ত্রিক ত্রুটির কারণে সিরামিক শিল্পের কাঁচামালবাহী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।

এমভি জায়ান নামের জাহাজটিতে প্রায় ১২০০ মেট্রিক টন বল ক্লে (সিরামিক শিল্পের কাঁচামাল) ছিলো।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় জাহাজটিতে। শনিবার সকালে তীরের দিকে আনার পথে এটি পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি স্থানে প্রায় সম্পূর্ণভাবে ডুবে যায়।

জাহাজের মালিক সংস্থা জায়ান শিপিং লাইনসের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন,

শুক্রবার রাত ৮টার দিকে স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও সমস্যা দেখা দেয়। সকালে তীরে আনার সময় জাহাজটি অর্ধেকেরও বেশি ডুবে যায়।

দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, পতেঙ্গার নেভাল একাডেমির কাছাকাছি চরে আটকে জাহাজটির তলা ফেটে যায়। এতে তিনটি হ্যাচ দিয়ে পানি ঢুকে পড়ে, ফলে একপর্যায়ে জাহাজটির ৯০ শতাংশের বেশি অংশ পানির নিচে চলে যায়। জোয়ারের সময় শুধু জাহাজের একেবারে ওপরের অংশ দৃশ্যমান থাকে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন,

বন্দরের বহির্নোঙ্গর থেকে ১২০০ মেট্রিক টন বল ক্লে খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। ডুবে যাওয়া জাহাজের সব পণ্যই নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, জাহাজটি বন্দর চ্যানেলের পাশে ডুবলেও বর্তমানে বন্দর কার্যক্রমে কোনও প্রতিবন্ধকতা নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী