Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ

হাসনাতের সাবেক প্রতিদ্বন্ধী মুন্সীকে আদালতে তলব

হাসনাতের সাবেক প্রতিদ্বন্ধী মুন্সীকে আদালতে তলব
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে ভোটারদের হুমকি দেয়ার অভিযোগে আদালতে তলব করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে আজ বুধবার বেলা আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এ আদেশ দেন। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম লিখিত অভিযোগ আকারে বিষয়টি কমিটির নজরে আনেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অভিযোগের সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে মঞ্জুরুল মুন্সীকে বলতে শোনা যায়, 

যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেবো। 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

এরই মধ্যে গতকাল রাতে বিএনপি দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী বক্তব্যের অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করে।

উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা আদালতের আদেশে বাতিল হয়। এরপর ওই আসনে গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। গত ৪ ফেব্রুয়ারি দলীয়ভাবে তাকে সমর্থন জানানোর পর থেকে তার পক্ষে মাঠে প্রচারণায় সক্রিয় ছিলেন মঞ্জুরুল মুন্সী।

প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে দেবীদ্বার উপজেলার বাকসার গ্রামে জসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, দল তাকে বহিষ্কার করলেও তিনি আজীবন বিএনপির আদর্শ ধারণ করবেন। তিনি অভিযোগ করেন, একটি মহল তাকে নির্বাচন থেকে দূরে রেখেছে। একই সঙ্গে তিনি ট্রাক প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

এ ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আদালতে হাজির হয়ে তার ব্যাখ্যার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে