Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির বহিষ্কৃত মুন্সীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বিএনপির বহিষ্কৃত মুন্সীর বিরুদ্ধে থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কারের পর বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জোটসঙ্গী প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দেবীদ্বার থানায় লিখিত অভিযোগটি দেন উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা রাইসুল ইসলাম আখন্দ। তিনি একেএম আনোয়ার হোসেন আখন্দের ছেলে।

অভিযোগে বলা হয়েছে, ঋণ খেলাপির অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি ও তার অনুসারীরা ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে এলাকায় ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন।

গত ৯ ফেব্রুয়ারি রাতে গুনাইঘর ইউনিয়নের বাকসার বাজার এলাকায় বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সীর দেয়া একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিযোগকারীর দাবি, ওই বক্তব্যে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা কুমিল্লা-৪ আসনের সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত করছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ট্রাক প্রতীকে ভোট দিতে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অন্য প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এক নির্বাচনী সভায় মঞ্জুরুল আহসান মুন্সী প্রকাশ্যে এমন হুমকিমূলক বক্তব্য দেন বলেও অভিযোগে বলা হয়েছে। সভায় উপস্থিত কিছু নেতাকর্মী করতালির মাধ্যমে ওই বক্তব্যকে সমর্থন করেন বলে দাবি করা হয়।

এজাহারে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর পাশাপাশি এলাহাবাদ গ্রামের মো. আ. জসিম উদ্দিন ও বাকসার গ্রামের আবুল কালাম আজাদের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া চারজন প্রত্যক্ষদর্শীর নাম সাক্ষী হিসেবে দেয়া হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ, দণ্ডবিধির ১৭১(এফ), ৫০৬(২) ও ৩৪ ধারাসহ সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, হুমকির ঘটনায় সাধারণত জিডি করা হয়, সরাসরি মামলা হয় না। একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে মঞ্জুরুল আহসান মুন্সী সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তার বক্তব্য এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে।

দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা