Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আশাবাদ প্রকাশ

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিনন্দন

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিনন্দন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি একটি অভিনন্দন বার্তা পাঠিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন।

চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু কর্মকাণ্ড, অভিবাসন এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে। আমি আশাবাদী যে, আপনার নেতৃত্বে আমাদের সহযোগিতা আমাদের অভিন্ন মূল্যবোধ এবং সমৃদ্ধ ইতিহাসের ভিত্তিতে আরও শক্তিশালী হবে।

উল্লেখযোগ্যভাবে, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী দেশ। চিঠিতে কিয়ার স্টারমার আশা প্রকাশ করেন যে, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব আরও দৃঢ় হবে। তিনি বলেন, আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের মানবিক আচরণকে প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি দেন যে যুক্তরাজ্য তাদের জন্য মানবিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।

চিঠিতে কিয়ার স্টারমার আশা প্রকাশ করেছেন যে, দুই দেশের সম্পর্কের ‘পরবর্তী অধ্যায়’ সফল ও সমৃদ্ধ হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেফতার
শার্শার পল্লী চিকিৎসক আল-আমিন খুন
তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিনন্দন
দলীয় পরিচয়ের কারণে জুলুম অগ্রহণযোগ্য: জামায়াত আমির
বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ই খোলা হচ্ছে আ.লীগের অফিস: নাহিদ
২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: তাজুল ইসলাম
টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা
চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলা একে বৈধতা দেয়ার শামিল: তাসনিম জারা
লেবুর হালি মাত্র ১৬০ টাকা! ক্রেতাদের ক্ষোভ
বিএনপির বাধ্য হয়ে ‘জুলাই সনদ’ স্বাক্ষর করেছে: হাফিজ উদ্দিন
সমঝোতায় নেওয়া টাকা চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, সর্বোচ্চ বেতন যাদের
ঈদের আগে পাইলট প্রকল্পে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
জলদিই পূর্ণমাত্রায় চালু হতে পারে ভারতীয় ভিসা সেবা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন বার্তা
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
লাল পাসপোর্ট ফেরত দিলেন ড. ইউনূস
পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত ১২