Sobar Desh | সবার দেশ হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

হবিগঞ্জে জামায়াত আমির

ধর্মভিত্তিক বিভক্তি নয়, চাঁদাবাজিরও ইতি টানার ঘোষণা

ধর্মভিত্তিক বিভক্তি নয়, চাঁদাবাজিরও ইতি টানার ঘোষণা
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে বাংলাদেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না। মেধার ভিত্তিতে সবার কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং হবিগঞ্জের চা-বাগানগুলো আধুনিকায়নের উদ্যোগ নেয়া হবে।

শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জে এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি। বাংলাদেশকে আর বিভক্ত হতে দেব না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—চার ধর্মের মানুষ যুগ যুগ ধরে এখানে বসবাস করছে। এটি একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না। প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে, কেউ বাধা দিতে পারবে না।

তিনি বলেন, রাজনীতি তাদের পেশা নয়, বরং দায়িত্ববোধ থেকে তারা রাজনীতিতে এসেছেন। অভিযোগ করে বলেন, একটি দল ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। দেশে চাঁদাবাজির অবসান ঘটানো হবে বলেও ঘোষণা দেন তিনি।

জামায়াত আমির বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেবো। তিনি আরও বলেন, যারা মা-বোনদের অপমান করেছেন, তাদের ১৮ কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

দেশে সন্ত্রাস ও দুর্নীতি বিস্তারের জন্য তিনি সাবেক ক্ষমতাসীনদের দায়ী করেন। তার ভাষায়, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য মানুষ জীবন দিয়েছে, কিন্তু অসৎ রাজনীতির কারণে সে বৈষম্য এখনও রয়ে গেছে।

ডা. শফিকুর রহমান আরও ঘোষণা দেন, জামায়াত ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সে গাড়ি নেবেন না। স্বল্পমূল্যের সরকারি ফ্ল্যাটও গ্রহণ করবেন না। যার সামর্থ্য আছে, তিনি পূর্ণ অর্থ দিয়ে গাড়ি ও ফ্ল্যাট কিনবেন। প্রয়োজনে রিকশায় চলাচল করার কথাও উল্লেখ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা