Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ৩০ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:৫১, ৩০ এপ্রিল ২০২৬

অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশে ১১ দলের

গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশে ১১ দলের
ছবি: সংগৃহীত

সংস্কারের জন্য অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়েক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সমাবেশ এবং আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় মহাসমাবেশ আয়োজন করা হবে বলে জানিয়েছে জোটটি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এর আগে সকাল ১১টায় ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এসব সমাবেশে সংশ্লিষ্ট বিভাগের সিটি করপোরেশন, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে। পাশাপাশি পেশাজীবী, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও হাতে নেয়া হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, আসন্ন ঈদুল আজহার কারণে মে মাসে একটি মাত্র সমাবেশ রাখা হয়েছে। ঈদের পর জুন মাস থেকে আবারও পুরোদমে আন্দোলন ও গণসংযোগ কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, ধারাবাহিক বিভাগীয় কর্মসূচির সমাপনী হিসেবে আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় একটি বড় মহাসমাবেশ আয়োজন করা হবে। সেখানে গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে জোটের পরবর্তী রাজনৈতিক অবস্থান তুলে ধরা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
১১ দেশ নিয়ে ভারতের সামরিক মহড়া, বাদ পড়লো বন্ধুরাষ্ট্র(?) বাংলাদেশ
পদত্যাগ না করেই নির্বাচনে লড়বো: তামিম ইকবাল
বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল
রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি, ৭২-এর সংবিধানকে ‘মুজিববাদী’ আখ্যা
গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশে ১১ দলের
‘জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি’
শিক্ষকদের ওপর হামলার জেরে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
হরমুজ সংকটে বিশ্ব তেলবাজারে তাণ্ডব
দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী
খাবারের টেবিল থেকে কলেজ শিক্ষককে তুলে হেনস্তা ছাত্রদলের
জনপ্রিয় ফুটবলার থেকে শীর্ষ সন্ত্রাসী, একজন টিটনের গল্প
১০৩৫ কর্মী নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই কনস্টেবলকে প্রত্যাহার
‘দুই মাসেই আওয়ামী কায়দায় দেশ শাসনের গন্ধ’
ট্রেনের নিচে পড়ে বেঁচে যাওয়া বাবা-ছেলের পরিচয় মিলেছে
দু’শ আসন পেয়ে মসনদের পথে মমতা?
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার
জঙ্গি সন্দেহে রাজধানীতে চারজন গ্রেফতার