Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:৩০, ৫ নভেম্বর ২০২৫

ফিরছে না কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা

পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক

পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
ফাইল ছবি

অধস্তন আদালতের এক হাজারেরও বেশি বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রায় ৩০০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি যুগ্ম জেলা ও দায়রা জজদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সহকারী বিচারকদের সিনিয়র সহকারী বিচারক পদে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইন মন্ত্রণালয় খুব শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করবে।

তবে আলোচিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক বেগম মোছাম্মৎ কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা পুনর্বহালের প্রস্তাব নাকচ করেছে ফুলকোর্ট সভা।

২০২১ সালের ১৩ নভেম্বর ধর্ষণ মামলায় স্থগিতাদেশ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেয়ার ঘটনায় তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার বিচারিক ক্ষমতা স্থগিত করেন। পরদিন ১৪ নভেম্বর সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে কামরুন্নাহারকে বিচারিক কার্যক্রম থেকে বিরত রেখে মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়। সম্প্রতি আইন মন্ত্রণালয় তার বিচারিক ক্ষমতা পুনর্বহালের প্রস্তাব পাঠালেও, মামলাটি আপিল বিভাগে বিচারাধীন থাকায় ফুলকোর্ট সভা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

এছাড়া বৈঠকে এ বছর সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের প্রস্তাবও আলোচিত হয়, তবে সরকারের বার্ষিক ক্যালেন্ডার এখনও প্রকাশিত না হওয়ায় সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

ফুলকোর্টের এ সিদ্ধান্তে দীর্ঘদিনের পদোন্নতির অপেক্ষায় থাকা অধস্তন বিচারকদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা