Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৩, ২৫ নভেম্বর ২০২৫

রাজউকের পূর্বাচল প্লট জালিয়াতি মামলা

হাসিনা–রেহানা–টিউলিপসহ ১৭ আসামির রায় ঘোষণা ১ ডিসেম্বর

হাসিনা–রেহানা–টিউলিপসহ ১৭ আসামির রায় ঘোষণা ১ ডিসেম্বর
ফাইল ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে পলাতক খুনি হাসিনা, তার বোন শেখ রেহানা ও নাতনি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আসামিদের মধ্যে খুরশীদ আলম বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেন বলে অভিযোগ করে চলতি বছরের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির উপ-পরিচালক সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত ১০ মার্চ এ মামলায় ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ৩১ জুলাই বিচারক রবিউল আলম অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচারকার্য শুরু করেন।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের উপস্থিতিতে মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে এখন সব চোখ ১ ডিসেম্বরের রায় ঘোষণার দিকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা