Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ২৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৪৬, ২৭ নভেম্বর ২০২৫

ফেসবুক ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা, জয়–পুতুলের পক্ষে লড়বেন

আদালতে হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

আদালতে হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামি হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরও আদালতে তার পক্ষে লড়বেন না বলে জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্না। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে জানান, শেখ হাসিনার পক্ষে আইনগত সহায়তায় তিনি আগ্রহী নন এবং নিয়োগপত্র হাতে পেলে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরে দাঁড়াবেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, শেখ হাসিনা নিজেই প্রকাশ্যে জানিয়েছেন যে তার আর দেশের আদালতের ওপর আস্থা নেই। এমন পরিস্থিতিতে একই আদালতে তার পক্ষে আইনি লড়াই করা নৈতিকভাবে যুক্তিযুক্ত নয় বলে মনে করেন পান্না। তিনি বলেন, যে আদালতের ওপর অভিযুক্ত ব্যক্তির আস্থা নেই, সে আদালতে তার পক্ষে লড়াই করা আমার নীতির সঙ্গে যায় না। তাই আমি রাষ্ট্রীয় নিয়োগ পেলেও তা গ্রহণ করছি না।

তিনি আরও জানান, রাষ্ট্র থেকে আইনজীবী হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক চিঠি এখনও তার হাতে আসেনি। চিঠি পাওয়ার পর তিনি লিখিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন। তবে এরই মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, একই সময়ে মানবাধিকার আইনজীবী ও তার দীর্ঘদিনের সহকর্মী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে করা মামলায় তিনি আত্মনিয়োগ করবেন।

একই সঙ্গে দুর্নীতির দায়ে সাজার রায় পাওয়া সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই চালাবেন বলেও ভিডিওতে ঘোষণা দেন জেড আই খান পান্না। তার বক্তব্যে পরিষ্কারভাবে উঠে এসেছে— শেখ হাসিনার মামলায় তিনি নিজেকে দূরে রাখলেও পরিবারের অন্য সদস্যদের জন্য আদালতে দাঁড়াতে তিনি প্রস্তুত।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ
রাজধানীর গণপরিবহনে প্রবেশ করছে মনোরেল
ছয় মাস পূর্তিতে সরকারে বড় রদবদলের ইঙ্গিত
বিশ্বকবিকে স্মরণে বাঙালির বিষাদঘন দিন ২২ শ্রাবণ আজ
ইয়েমেনে হুথি হামলায় সরকারি বাহিনীর ৩০ সদস্য নিহত
দেশের সব বিমানবন্দরে কড়া নিরাপত্তার নির্দেশ
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার
পাকিস্তান হাইকমিশনারের ঢাকার বাসভবনে আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যার্পণের দাবি এনসিপির
অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: বিএনপি এমপি নাছির
কাজী জেসিন বিটিভির নতুন মহাপরিচালক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা