Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১১ আসন

নাহিদের রিট খারিজ, কাইয়ুমের নির্বাচনি পথ পরিষ্কার

নাহিদের রিট খারিজ, কাইয়ুমের নির্বাচনি পথ পরিষ্কার
ফাইল ছবি

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন নির্বাচনে ড. কাইয়ুমের অংশগ্রহণে আর কোনও আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এ রিট দায়ের করেছিলেন ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে সোমবার নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী হাইকোর্টে রিট আবেদনটি করেন। শুনানির সময় নাহিদ ইসলামের আইনজীবীরা দাবি করেন, বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম তার হলফনামায় ভানুয়াতুর নাগরিকত্ব থাকার তথ্য গোপন করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, পরে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে তার ভানুয়াতুর পাসপোর্টের ছবি প্রকাশ পায়।

আইনজীবীরা আরও বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিক বা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণকারীরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। সে সঙ্গে হলফনামায় এ সংক্রান্ত তথ্য গোপন করাও গুরুতর আইন লঙ্ঘন।

তবে আদালত এসব যুক্তি গ্রহণ না করে রিট আবেদনটি সরাসরি খারিজ করেন।

উল্লেখ্য, এর আগেই ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ