Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফ্যাসিস্টের দোসর বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

ফ্যাসিস্টের দোসর বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পত্রের মাধ্যমে নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে সে পদত্যাগপত্র রাষ্ট্রপতির দফতরে পাঠানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর অনিয়ম ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে বিচারপতি নাইমা হায়দারসহ ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তাধীন ছিলো। এ অবস্থাতেই তিনি পদত্যাগ করলেন।

এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেন। চব্বিশের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের মোট ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে ৯ জন এখন আর দায়িত্বে নেই—কেউ বাধ্যতামূলক অবসরে, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ অবসরে গেছেন। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বর্তমানে বেঞ্চে দায়িত্ব পালন করছেন না।

এ ছাড়া চলতি মাসে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে থাকা ১৩ বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুই বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের একজন বিচারপতি মামনুন রহমান, যিনি ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

বিচারপতি নাইমা হায়দার সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বার্কেলি বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর আইন ডিগ্রি অর্জন করেন।

১৯৮৯ সালে জেলা আদালতে আইন পেশায় যোগ দেন তিনি। ১৯৯৩ সালে হাইকোর্টে এবং ২০০৪ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৬ জুন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চাঁদাবাজির অভিযোগে বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল বন্ধ
তেল সংকটে স্বস্তি ‘তেল কই’ অ্যাপ
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান
সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে
গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি
যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা
বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
একসঙ্গে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
কাতার-সৌদি-দুবাই-বাহরাইনে ইরানের মুহুর্মুহু হামলা
সলিমপুর অভিযান: বোরকা পরে পালালেন শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন
রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার
যে কারণে নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা
চট্টগ্রামে ভোর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান
হাদির খুনিদের দেশে এনে শাস্তির দাবি সাদিক কায়েমের