Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ২২ জুন ২০২৫

লিভার সিরোসিসে ইবি শিক্ষার্থীর মৃত্যু

লিভার সিরোসিসে ইবি শিক্ষার্থীর মৃত্যু

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সুমাইয়া শারমিন শান্তা, তিনি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

শনিবার (২১ জুন) রাত একটা নাগাদ ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন ওই শিক্ষার্থী। রোগ ধরা পরার পরে প্রথমে দেশে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয় শান্তাকে। সেখানে গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্টের অপারেশন সম্পন্ন হয় তার। কিন্তু অপারেশন সম্পন্নের পরে আর জ্ঞান ফেরেনি তার। সেভাবেই গতকাল দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এবিষয়ে বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বলেন, আমাদের বিভাগের মেধাবী একজন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শান্তা অত্যন্ত মনোযোগী ও মেধাবী শিক্ষার্থী ছিলো। অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় থেকেও কীভাবে সে পরীক্ষায় অংশ নিতে পারে সে বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছিলো। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল