Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০১:১০, ২৪ জুন ২০২৫

বকেয়া ভর্তুকিতে বন্ধ ইবির জিয়া হলের ডাইনিং, দুর্ভোগে শিক্ষার্থীরা

বকেয়া ভর্তুকিতে বন্ধ ইবির জিয়া হলের ডাইনিং, দুর্ভোগে শিক্ষার্থীরা
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিং গত আটদিন ধরে বন্ধ রয়েছে। পাঁচ মাসের ভর্তুকি বাবদ দুই লাখ টাকা বকেয়া থাকায় ডাইনিং ম্যানেজার খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাবেক প্রভোস্টের সময় থেকে ভর্তুকির টাকা পরিশোধ না করায় ম্যানেজার ব্যক্তিগতভাবে ধার করে ডাইনিং চালিয়ে আসছিলেন। বর্তমানে সে ঋণের চাপ সামাল দিতে না পেরে ডাইনিং বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তিনি।

জিয়া হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ শরীফ বলেন, ডাইনিং বন্ধ থাকায় আমাদের বাইরে থেকে খেতে হচ্ছে। এতে আমাদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে এবং মানসিক চাপও বাড়ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত এ সমস্যার সমাধান করা।

এ বিষয়ে ডাইনিং ম্যানেজার পায়না বলেন, সাবেক প্রভোস্টের সময় থেকে পাঁচ মাসের ভর্তুকি বকেয়া রয়েছে। আমি ধার করে এতোদিন চালিয়েছি, এখন আর সম্ভব নয়। বর্তমান প্রভোস্ট বলছেন, সাবেক প্রভোস্টের সাথে যোগাযোগ করতে। কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছি।

সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন বলেন, নতুন উপাচার্য দায়িত্ব নেয়ার পর আশ্বাস দিয়েছিলেন যে যেকোনও ফান্ড থেকে এ বকেয়া মিটিয়ে দেয়া হবে, কিন্তু পরে আর তা বাস্তবায়ন হয়নি।

বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, আমি দায়িত্ব নেয়ার পর নিয়মিত ভর্তুকি দেয়ার কথা বলেছি এবং উপাচার্য মহোদয়কে বিষয়টি অবহিত করেছি। সিদ্ধান্ত তিনিই দেবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল