Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:০৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন: বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক

ডাকসু নির্বাচন: বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক
ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এদিন যান চলাচল স্বাভাবিক রাখতে শাহবাগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নিয়ন্ত্রণ আরোপ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল সীমিত করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে। এসব এলাকা ও সংলগ্ন সড়ক এড়িয়ে চলার জন্য যানবাহনের চালক ও যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়কের নির্দেশনাঃ 

ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে।

ডিএমপি জানিয়েছে, নির্বাচনের দিন নিরাপত্তা জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ