Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০২, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

একটির কাজ শুরু এ বছরই

ঢাবিতে ছাত্রীদের ৩টি হল নির্মাণে চীনের প্রতিশ্রুতি

ঢাবিতে ছাত্রীদের ৩টি হল নির্মাণে চীনের প্রতিশ্রুতি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট নিরসনে বড় উদ্যোগ আসছে। চীন-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণকাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পাশাপাশি, দ্বিতীয় ধাপে আরও দুটি নতুন ছাত্রী হল নির্মাণেও সহযোগিতা করবে চীন।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাসে ডাকসুর নবনির্বাচিত নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। সভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের প্রতিনিধি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এইচ এম মোশারফ হোসেন।

সভায় ডাকসুর নেতারা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে চীনকে সহযোগিতার আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, প্রস্তাবিত পাঁচ হাজার ছাত্রী ধারণক্ষম চীন-বাংলাদেশ মৈত্রী হলের কাজ এ বছরই শুরু হবে।

ডাকসুর পক্ষ থেকে আরও দুটি নতুন ছাত্রী হল নির্মাণের প্রস্তাব দেয়া হলে, রাষ্ট্রদূত তা দ্বিতীয় ধাপে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, ক্রীড়া, গবেষণা, স্কলারশিপ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রদূতকে স্মারক উপহার দেন এবং রাষ্ট্রদূতের পক্ষ থেকেও ডাকসু নেতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এটি ঢাবির দীর্ঘদিনের আবাসন সংকট কিছুটা হলেও নিরসনে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প