Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ৯ আগস্ট ২০২৫

শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে উত্তাল ক্যাম্পাস

ঢাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা

ঢাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে—এমন ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই নেয়া সিদ্ধান্ত বহাল থাকবে এবং প্রতিটি হল প্রশাসন নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে। একইসঙ্গে তিনি ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

তবে শিক্ষার্থীরা উপাচার্যের বক্তব্য প্রত্যাখ্যান করে হলপলিটিক্সের পূর্ণাঙ্গ অবসান দাবি করেন। তারা ছয় দফা দাবি উত্থাপন করেন-

  • কেন কমিটি ঘোষণা দেওয়া হলো, তার জবাব উপাচার্যকে দিতে হবে।
  • ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাগছাস, বামসহ সব গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এলাকায় রাজনীতির সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে।
  • ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বাতিল করতে হবে।
  • প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে।
  • দ্রুত ডাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার দুপুরে ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেখানে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, সেখানে প্রকাশ্য কমিটি ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

প্রথমে রোকেয়া হলের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। সন্ধ্যার পর আন্দোলন তীব্র হয়, রাত ১২টার পর টিএসসির রাজু ভাস্কর্যে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে যান। রাত ২টার দিকে উপাচার্য তাদের সামনে এসে নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২০২৪ সালের সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশ্য, গোপন বা সুপ্ত— কোনও ধরনের হলপলিটিক্স সহ্য করা হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প