Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ২৫ জুলাই ২০২৫

চীনের বিমানবন্দরে ঢাবি শিক্ষকের হৃদরোগে মৃত্যু

চীনের বিমানবন্দরে ঢাবি শিক্ষকের হৃদরোগে মৃত্যু
ছবি: সংগৃহীত

চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৩ জুলাই) দেশে ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৮ বছর।

অধ্যাপক জাহাঙ্গীর আলম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। ১৭ জুলাই তিনি দি দায়সুন একাডেমি অব সাইন্সেস (ডিএওএস)-এর ৭ম বার্ষিক সম্মেলনে যোগ দেন। সেখান থেকে ফেরার পথে চীনের কুনমিংয়ে ট্রানজিটের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরে সেখানেই মৃত্যু হয়।

তার অকাল প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এক শোকবার্তায় বলেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম ছিলেন একজন নিরহংকার, সদালাপী ও সজ্জন ব্যক্তি। তার মৃত্যুতে আমরা একজন গুণী শিক্ষক ও গবেষককে হারালাম।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প