Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৩, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ০২:০৮, ৯ আগস্ট ২০২৫

কমিটি ঘোষণার ১৪ ঘণ্টার মধ্যেই ঢাবি ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

কমিটি ঘোষণার ১৪ ঘণ্টার মধ্যেই ঢাবি ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন হল কমিটি গঠনের মাত্র ১৪ ঘণ্টার মাথায় চারটি হলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তথ্য গোপন ও অতীত রাজনীতির সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার রাত ১টার দিকে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বহিষ্কৃত নেতারা হলেন:

  • ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ
  • শামসুন নাহার হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা
  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাজু শেখ
  • হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মন

তদন্তে উঠে আসে, এদের কেউ কেউ আগে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং কেউ কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। শহীদুল্লাহ হলের সৌরভ ছিলেন ছাত্রলীগের জীববিজ্ঞান অনুষদের সহসভাপতি। রোকেয়া হলের নিতু রানী ছাত্রলীগের উপগণযোগাযোগ সম্পাদক ছিলেন, যদিও পরবর্তীতে পদত্যাগ করেন।

মুহসীন হলের আহমেদ মাহাম আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বিতর্কিত হন। অন্যদিকে, জিয়াউর রহমান হলের রাজু শেখের ফেসবুক পোস্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য উঠে আসে। শহীদুল্লাহ হলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্তকেও ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিতে দেখা যাওয়ার ছবি ভাইরাল হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ ১৮টি হলে মোট ৫৯৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির ঘোষণার পর থেকেই ক্যাম্পাসজুড়ে ছাত্ররাজনীতি ও বিতর্কিত পদায়ন নিয়ে ক্ষোভ ও আন্দোলন শুরু হয়, যার ফলেই এত দ্রুত এই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প