Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ৪ ডিসেম্বর ২০২৫

মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে ‘তালাবদ্ধ’ কর্মসূচিতে অনড় শিক্ষক

মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে ‘তালাবদ্ধ’ কর্মসূচিতে অনড় শিক্ষক
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে অবিলম্বে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সতর্ক করে বলা হয়েছে—এ নির্দেশনা অমান্য করলে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে—মন্ত্রণালয় বিষয়টি সম্পূর্ণ অবগত রয়েছে। শিক্ষকদের দাবি নিয়ে চলমান পরিস্থিতিতে মন্ত্রণালয় যেসব পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিতও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানায়, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর শেষে উচ্চতর গ্রেড প্রদান এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং জাতীয় বেতন-কমিশনের সভাপতির সঙ্গে এসব বিষয়ে ব্যক্তিগতভাবে আলোচনাও হয়েছে।

এছাড়া ৭ আগস্ট বেতন স্কেল ১৩ থেকে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব জাতীয় বেতন কমিশনের কাছে পাঠানো হয়। অর্থ বিভাগ গত ১০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে জানায়—পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই বেতন-স্কেল বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তবুও দেখা যাচ্ছে, বিভিন্ন স্থানে শিক্ষক সংগঠনগুলো বার্ষিক পরীক্ষা গ্রহণে বাধা দিচ্ছে এবং কোথাও কোথাও পরীক্ষা নিতে ইচ্ছুক শিক্ষকদের ওপর হামলার ঘটনাও ঘটছে। মন্ত্রণালয় বলছে, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে এমন বিঘ্ন তৈরি করা, সরকারি কর্মচারী হয়ে এমন আচরণ করা—শৃঙ্খলা বিধিমালা ও আইন লঙ্ঘনের শামিল।

এ অবস্থায় সকল সহকারী শিক্ষককে দ্রুত কাজে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিকের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নির্দেশ অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

তবে মন্ত্রণালয়ের নির্দেশনার পরও শিক্ষক সংগঠনগুলো নিজেদের অবস্থান বদলায়নি। বরং নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে তারা। বুধবার প্রকাশিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়—২২ দিন পেরিয়ে গেলেও অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুত তিন দফা দাবিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা ‘তালাবদ্ধ’ কর্মসূচি অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন জেলার শিক্ষা অফিসারদের শোকজ নোটিশে শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।

শিক্ষক সংগঠনগুলোর তিন দফা দাবি হলো—

  • ১১তম গ্রেডের প্রজ্ঞাপন অবিলম্বে জারি
  • ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন
  • সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি

মন্ত্রণালয় ও শিক্ষক সংগঠনের এ অবস্থানপার্থক্যে প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও অনিশ্চয়তার মুখে পড়েছে—যার ফলে তৃতীয় প্রান্তিকের পরীক্ষাসহ বিদ্যালয় পরিচালনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের