Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:১৩, ১০ অক্টোবর ২০২৬

দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার

দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
ছবি: সংগৃহীত

বিমানে পাশাপাশি বসে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে বসে থাকার ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়। নতুন কোনও সিনেমার শুটিংয়ে যাচ্ছেন, নাকি অন্য কোনও আয়োজনে অংশ নিতে দেশ ছাড়লেন এ দুই তারকা?

অবশেষে সে কৌতূহলের উত্তর মিলেছে মিথিলার ফেসবুক পোস্টে। জানা গেছে, নতুন কোনও সিনেমার শুটিং নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ অংশ নিতেই ঢাকা ছেড়েছেন শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা। তারা ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন বলেও জানানো হয়েছে।

বিমান ভ্রমণের ছবি শেয়ার করার পাশাপাশি অনুষ্ঠানের অফিশিয়াল পোস্টারও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন মিথিলা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, 

আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!

মিথিলার এ ক্যাপশন ঘিরেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কারণ, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম ছিলো আগুন। অন্যদিকে, মিথিলা অভিনয় করেছিলেন এলিনা চরিত্রে। সিনেমার এ দুই চরিত্রের নাম উল্লেখ করেই নিউইয়র্কে একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী।

আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।

দুই তারকার একসঙ্গে নিউইয়র্ক যাত্রার ছবি প্রকাশের পর তাদের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। এবার নিউইয়র্কের মঞ্চে শাকিব-মিথিলার উপস্থিতি ঘিরেও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল