Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:১৪, ২২ এপ্রিল ২০২৬

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত 

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত 
ছবি: সংগৃহীত

নিজস্ব গাড়ির জন্য ট্যাক্সমুক্ত সুবিধা বা প্লট নয়, বরং দায়িত্ব পালনে ব্যবহারের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চান সংসদ সদস্যরা—এমন প্রস্তাব এসেছে জাতীয় সংসদে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এ প্রস্তাব তুলে ধরে বলেন, এমপিরা ব্যক্তিগত সুবিধা নয়, কার্যকর দায়িত্ব পালনের উপযোগী ব্যবস্থা চান।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব দেন। এ সময় তিনি দাবি করেন, সংসদ সদস্যদের মধ্যে এ বিষয়ে একটি ঐকমত্য তৈরি হয়েছে—তারা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে আগ্রহী নন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি দায়িত্বশীল ব্যক্তিরা যেমন সরকারি গাড়ি ব্যবহার করেন, তেমনি সংসদ সদস্যদের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট ব্যবস্থাপনা থাকা উচিত। তিনি উদাহরণ হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কথা উল্লেখ করেন, যারা দায়িত্ব পালনে সরকারি গাড়ি ব্যবহার করেন।

তার প্রস্তাব অনুযায়ী, একজন সংসদ সদস্য যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন তিনি একটি সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহার করবেন। দায়িত্ব শেষে গাড়িটি আবার সরকারের কাছে ফেরত যাবে। এতে রাষ্ট্রের অতিরিক্ত ব্যয় বাড়বে না বলেও দাবি করেন তিনি।

বর্তমান ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, সংসদ সদস্যদের নিজস্ব সরকারি গাড়ি না থাকলেও গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে প্রায় ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দের পরিবর্তে সরাসরি সরকারি গাড়ি প্রদান করলে তা আরও স্বচ্ছ ও কার্যকর হবে বলে মনে করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আদানির ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিংয়ের চাপ
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র
সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
বিনাবেতনে মেডিকেলে ভর্তির সুযোগ পেলো চার মেধাবী ছাত্রী
দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেফতার ১
যশোরে স্বর্ণ ও দেশি বিদেশী মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখার পাশে শিবিরের ফটোসেশন
জাতীয় স্বার্থে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে সংলাপে প্রস্তুত: প্রধানমন্ত্রী
ইবির হলে উচ্চগতির ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ শুরু
ফ্রান্সে গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ঝলক, রৌপ্য ও ব্রোঞ্জ জয়
দুই ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান
১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত
মনিরার পর নুসরাতের মনোনয়নও বাতিল
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রে ফতুর যুক্তরাষ্ট্র, পূরণে লাগবে বহুবছর
সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত
দাওয়াত না পেয়ে স্কুলে ভাঙচুর, শ্রীপুরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
ছাত্রদল লেখাপড়া বাদ দিয়ে গ্রাফিতি মোছার কাজে লিপ্ত