Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ৭ মে ২০২৫

অভিনেতার পাল্টা দাবি

শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণের হুমকিসহ গুরুতর অভিযোগ 

শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণের হুমকিসহ গুরুতর অভিযোগ 
ছবি: সংগৃহীত

নাট্যজগতের পরিচিত মুখ শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকি, মারধর এবং মাদক সেবনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। 

মঙ্গলবার (৬ মে) বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ করেন।

প্রিয়াঙ্কা অভিযোগ করেন, শুটিং চলাকালীন সময়ে শামীম হাসান মাদক সেবন করে তাকে গালাগাল করেন, গায়ে হাত তোলেন এবং ধর্ষণের হুমকি দেন। তার ভাষায়, শামীম গাঁজা খেয়ে এসে সিন করতো, আমার সঙ্গে বাজে আচরণ করতো।

এ অভিযোগের প্রেক্ষিতে রাতেই সংবাদ সম্মেলন করে শামীম হাসান অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। তিনি বলেন, মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর। সেটে সব জায়গায় সিসিটিভি আছে, প্রয়োজনে ফুটেজ দিতে পারি। কেউ প্রমাণ করতে পারলে মিডিয়া ছেড়ে দেবো।

তিনি আরও বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। শুটিং সেটে তিনি রিলস বানাচ্ছিলেন, আমি শুধু বলেছি বাইরে গিয়ে করতে।

শামীম জানিয়েছেন, তিনি শিল্পী সংগঠন এবং পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপের চিন্তা করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ