Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৩২, ২৫ জানুয়ারি ২০২৬

থাইল্যান্ড ভ্রমণে হৃদয় কাড়লেন অভিনেত্রী

পাতায়ার নীল সমুদ্রে হারিয়ে যাওয়া ভাবনা

পাতায়ার নীল সমুদ্রে হারিয়ে যাওয়া ভাবনা
ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ভ্রমণে গিয়ে আবারও ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ায় সময় কাটাচ্ছেন এ হার্টথ্রব অভিনেত্রী। সমুদ্র, রোদ আর ছুটির মুডে কাটানো মুহূর্তগুলো তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, যা মুহূর্তেই নেটিজেনদের আলোচনায় চলে এসেছে।

সম্প্রতি শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নীল সমুদ্রের বিস্তীর্ণ জলরাশিকে পেছনে রেখে বারান্দার একটি সোফায় হেলান দিয়ে বসে আছেন ভাবনা। প্রিন্টেড স্লিভলেস পোশাক, চোখে সানগ্লাস আর স্বাভাবিক স্টাইলিংয়ে তাকে দেখা গেছে একেবারে রিল্যাক্সড ও স্টাইলিশ লুকে। কখনও দূরের সমুদ্রে তাকিয়ে থাকা নীরব মুহূর্ত, আবার কখনও মৃদু হাসিতে ক্যামেরার দিকে তাকানো—প্রতিটি ফ্রেমেই ধরা পড়েছে তার আত্মবিশ্বাসী উপস্থিতি।

ছবিগুলোর ক্যাপশনেও রেখেছেন নিজের মতো করে ভাবনার ছাপ। তিনি লিখেছেন, ‘সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেয়া।’ এই একটি বাক্যই ভক্তদের মধ্যে আলাদা মাত্রার আবেগ ছড়িয়ে দিয়েছে। অনেকেই মন্তব্যে লিখেছেন, ভাবনার সৌন্দর্যের সঙ্গে তার ভাবনাও সমান গভীর।

ছবি প্রকাশের পরপরই মন্তব্যঘর ভরে যায় প্রশংসায়। কেউ লিখেছেন ‘এলিগ্যান্স ও গ্রেসের পারফেক্ট কম্বিনেশন’, কেউ আবার বলছেন ‘সমুদ্রের চেয়েও তুমি সুন্দর’। ভক্ত ও অনুসারীরা একবাক্যে স্বীকার করেছেন—ভাবনা মানেই নতুন লুক, নতুন অনুভূতি।

নিজেকে সাহসী ও ভিন্নভাবে উপস্থাপনের ক্ষেত্রে আশনা হাবিব ভাবনা বরাবরই আলাদা। কখনও ক্লাসি, কখনও গ্ল্যামারাস, আবার কখনও একেবারে সাদামাটা—প্রতিটি রূপেই তিনি সাবলীল। নতুন লুক আর ভিন্ন আবহে বারবার হাজির হয়ে নিয়মিতই তিনি আলোচনার কেন্দ্রে থাকেন।

কাজের ব্যস্ততা থেকে কিছুটা ছুটি নিয়ে থাইল্যান্ডে কাটানো এ মুহূর্তগুলো যে ভাবনার জন্য যেমন রিফ্রেশিং, তেমনি তার ভক্তদের জন্যও বাড়তি আনন্দ—তা বলাই বাহুল্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে
ইরানের ১০০ বিলিয়ন ডলার আটকে আছে যেখানে!
হাম ও উপসর্গে এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু