Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মতবিনিময় সভায় তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে পুনর্বহাল হবে বিডিআরের নাম

বিএনপি ক্ষমতায় এলে পুনর্বহাল হবে বিডিআরের নাম
ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধে স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন, রাজনৈতিক স্বার্থে কখনোই সেনাবাহিনীকে ব্যবহার করতে দেয়া হবে না।

শনিবার রাতের মতবিনিময় সভায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

তারেক রহমান বলেন, বিএনপি সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করে। রাজনীতিতে বিএনপি শক্তিশালী থাকলে দেশের নিরাপত্তা ও সেনাবাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ থাকে। তিনি যোগ করেন, জনগণ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা রক্ষার নির্ভরযোগ্য প্রহরী হিসেবে দেখে এবং সেনাবাহিনীকে ভিন্ন কাজে যুক্ত করলে তাদের মূল দায়িত্বে ব্যাঘাত ঘটে।

তিনি পিলখানায় ২০০৯ সালের বিডিআর হত্যাযজ্ঞের প্রসঙ্গ তুলে বলেন, ওই ঘটনায় সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে আনা এবং তা রক্ষা করা গুরুত্বপূর্ণ। তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নিজেদের মর্যাদা রক্ষা করার আহ্বান জানান। পাশাপাশি রাজনীতিতে যুক্ত হলেও সেনাবাহিনী কখনো রাজনৈতিকভাবে বিলীন হয়ে যাওয়ার অনুমতি দেয়া যাবে না বলে মনে করিয়ে দেন।

তারেক রহমান বলেন, পিলখানার ঘটনার পর পতিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তি বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছে। জনগণের রায়ে বিএনপি সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে। এছাড়া পিলখানা হত্যাযজ্ঞ দিবসকে ‘শহীদ সেনা দিবস’ বা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের সংস্কার ও অন্যান্য প্রস্তাবনা বাস্তবায়নের জন্য সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এছাড়া দীর্ঘদিনের দাবি ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে’ নীতিও দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।

সভায় তারেক রহমান সাবেক সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত
নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
চা-চক্রে মুখোমুখি মির্জা আব্বাস-মেঘনা আলম
বিএনপি ক্ষমতায় এলে পুনর্বহাল হবে বিডিআরের নাম
বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
যশোরে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
ভোট থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী
নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু
ইরানের এক ক্ষেপণাস্ত্র কি বদলে দেবে যুদ্ধের সমীকরণ!
ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ: ইসি
যুবসমাজ সিদ্ধান্ত নিলেই পরিবর্তন আসে : জামায়াত আমির
ভারত-পাক ম্যাচ সংকটে আর্থিক ঝুঁকিতে আইসিসি
নানিবাড়িতে আবেগঘন তারেক রহমান, চাইলেন ‘ভোট উপহার’
নির্বাচনের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
‘হাত জোর করে বলছি, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবে না’
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি: এনসিপি
একুশে পদক জহির রায়হানকে উৎসর্গ করলেন ববিতা