Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:১৮, ১৫ অক্টোবর ২০২৫

সেলাঙ্গরের নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা, আহত আরও একজন প্রবাসী

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ডেংকিলের সাইবারসাউথ এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধসের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে। নিহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট।

বিভাগটির অপারেশনস বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার এক বিবৃতিতে জানান, বিকেল ৪টা ১৯ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ডেংকিল ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে ছয়জন সদস্য ও কর্মকর্তা একটি উদ্ধারযান নিয়ে ঘটনাস্থলে পৌঁছান, যা স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে।

বিকেল ৪টা ২৭ মিনিটে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে দেখে, ভূমিধসে দুজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েছেন। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, আরেকজনের হাত ভেঙে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

আহমদ মুখলিস মুখতার বলেন, 

ভূমিধসের সময় শ্রমিকরা মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ করে দেয়াল ধসে পড়ায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ এলাকা নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এ ঘটনায়। মালয়েশিয়ায় বর্তমানে প্রায় সাত লাখের বেশি বাংলাদেশি শ্রমিক বিভিন্ন খাতে কর্মরত আছেন, যাদের অনেকেই নির্মাণ ও কারখানা শ্রমে যুক্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন