Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ১৫ মে ২০২৫

তালেবান শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার ভারতে গোপন সফর! 

তালেবান শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার ভারতে গোপন সফর! 
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা গোপনে ভারত সফর করেছেন বলে জানিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম। এ সফরের বিষয়ে তালেবান বা ভারত সরকার এখনও প্রকাশ্যে কিছু বলেনি।

তালেবানের যিনি ভারত সফর করেছেন, তার নাম মোল্লা মোহাম্মদ ইব্রাহিম সদর। তিনি আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার ঘনিষ্ঠ বলে পরিচিত।

ভারতের সানডে গার্ডিয়ান নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কয়েকদিন পর ইব্রাহিম দিল্লি সফর করেন। তবে তিনি কেন ভারত সফর করেছেন, তা স্পষ্টভাবে বলা হয়নি।

তবে প্রতিবেদনে ধারণা দেয়া হয়েছে, ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার পটভূমিতে এ সফর হয়ে থাকতে পারে। কারণ, ইব্রাহিম সদর তালেবানের ভেতরে পাকিস্তানবিরোধী ঘরানার একজন নেতারূপে পরিচিত।

এ সফরের সময় তিনি ভারতে কার সঙ্গে বৈঠক করেছেন, তাও অজানা। তালেবান ও ভারত—দুই পক্ষই সফর সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

এ সফর এমন সময় হলো, যখন দক্ষিণ এশিয়ায় জটিল কূটনৈতিক পরিস্থিতি বিরাজ করছে এবং আফগানিস্তানের তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য চেষ্টা করছে। ভারতের সঙ্গে তালেবানের এমন যোগাযোগ আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী