Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ৭ মে ২০২৫

ভারত পশুসুলভ ভ্যাম্পায়ার: বিলাওয়াল ভুট্টো

ভারত পশুসুলভ ভ্যাম্পায়ার: বিলাওয়াল ভুট্টো
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ভারত এখন পশুর মতো আচরণ করছে, তারা ভ্যাম্পায়ারের মতো হয়ে গেছে।

বুধবার (৭ মে) পাকিস্তানের পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। বিলাওয়াল বলেন, ভারত রাতের অন্ধকারে কাপুরুষের মতো হামলা করেছে। যদি সাহস থাকতো, তাহলে দিনে এসে যুদ্ধ ঘোষণা করতো। শিশুদের ওপর হামলা করেছে, সাধারণ মানুষকে লক্ষ্য করেছে—এটা শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বের জন্যই লজ্জার।

তিনি ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমরা আমাদের জমিতে, আমাদের শিশুদের ওপর হামলা করেছো। এর জবাব এখনো আসেনি। কিন্তু পাকিস্তান নিশ্চুপ থাকবে না। আমরা জাতিসংঘের নিয়ম মেনে এর জবাব দেবো।

বিলাওয়াল আরও বলেন, এ মুহূর্তে পাকিস্তানের সব প্রদেশ, সব মানুষ, প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর পাশে রয়েছে। আমরা একসাথে আছি।

পরে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি বলেন, এ হামলা একপ্রকার যুদ্ধের ঘোষণা। আমরা আগে থেকেই নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছি। আমাদের কিছু লুকানোর নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ