Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ১৩ জুন ২০২৫

আপডেট: ১১:২২, ১৩ জুন ২০২৫

তেহরানে ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধানসহ ২ পরমাণু বিজ্ঞানী নিহত

তেহরানে ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধানসহ ২ পরমাণু বিজ্ঞানী নিহত
ছবি: সংগৃহীত

তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) ভোরে চালানো এ হামলায় নিহত হয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি এবং দুইজন শীর্ষপর্যায়ের পরমাণু বিজ্ঞানী। 

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী ও ইরানি গণমাধ্যম জানায়, রাজধানী তেহরানসহ নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং রেভল্যুশনারি গার্ডের সদরদপ্তরে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। সাতটি সামরিক ঘাঁটিতে একযোগে চালানো এসব হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের এ হামলার পর ইরান জরুরি ভিত্তিতে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলও নিজ দেশে সর্বোচ্চ সতর্কতা এবং জরুরি অবস্থা জারি করেছে।

রয়টার্স বলছে, ইসরায়েলের আকাশ ও ড্রোন হামলায় তেহরানের বেশ কিছু আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন শিশু নিহত হয় বলেও দাবি করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযান শুরু হয়েছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের অস্তিত্বের ওপর যে হুমকি তৈরি হয়েছে, এ অভিযান তার জবাব। তিনি আরও জানান, এ হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কয়েক ডজন পারমাণবিক ও সামরিক স্থাপনাকে নিশানা করে সফলভাবে আঘাত হানা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা মোসাদও ইরানের অভ্যন্তরে একাধিক গোপন নাশকতা চালিয়েছে বলে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়স জানিয়েছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এ হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে এক উচ্চমাত্রার যুদ্ধাবস্থা সৃষ্টি হতে পারে, যার প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার