Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৯, ১১ সেপ্টেম্বর ২০২৫

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা
ছবি: সংগৃহীত

সহিংসতায় জর্জরিত নেপাল থেকে পাওয়া আলোচিত একটি ভিডিও দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, দেশটির কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টার থেকে ঝুলন্ত দড়ি আঁকড়ে ধরে পালানোর চেষ্টা করছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞার জেরে বিক্ষোভ শুরু হয়। শান্তিপূর্ণ এ আন্দোলন সহিংসতায় রূপ নেয় যখন পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। দুই দিনের সহিংসতায় প্রাণ হারান অন্তত ২০ জন। হতাহতের ঘটনায় পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে।

তীব্র চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর পদত্যাগ করেন নেপালের প্রেসিডেন্টও। তবু থামেনি সহিংসতা; রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে চলছে ভাঙচুর ও অগ্নিসংযোগ। সেনারা রাজধানীতে পাহারা দিচ্ছে এবং নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, শুরুতে নেপালের জেন-জি প্রজন্ম নেতৃত্ব দিলেও আন্দোলনটি ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে’। বিক্ষোভকারীদের জারি করা বিবৃতিতে বলা হয়েছে—

আমাদের লক্ষ্য ছিলো জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান। দৈনন্দিন জীবন ব্যাহত করা বা সহিংসতায় জড়িয়ে পড়া আমাদের উদ্দেশ্য ছিলো না।

নেপালের সেনাবাহিনীও অভিযোগ করেছে, বিভিন্ন ব্যক্তি ও নৈরাজ্যবাদী গোষ্ঠী আন্দোলনে অনুপ্রবেশ করেছে এবং সরকারি-বেসরকারি সম্পত্তি ধ্বংস করছে।

সবশেষে, হেলিকপ্টারের দড়ি ধরে মন্ত্রীদের পালানোর দৃশ্য নেপালের রাজনৈতিক অস্থিরতা ও জনআক্রোশের প্রতীকী চিত্র হয়ে উঠেছে।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত