Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ৬ অক্টোবর ২০২৫

বিচার চলাকালে প্রধান বিচারপতির দিকে জুতা ছুড়লেন ভারতীয় আইনজীবী

বিচার চলাকালে প্রধান বিচারপতির দিকে জুতা ছুড়লেন ভারতীয় আইনজীবী
ছবি: সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্টে বিচার চলাকালে এক আইনজীবী প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের দিকে জুতা ছুড়ে মারেন। সোমবার (৬ অক্টোবর) দিল্লির এ ঘটনায় আদালত চত্বরজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, জুতাটি বিচারকের বেঞ্চ পর্যন্ত পৌঁছায়নি। ৭১ বছর বয়সী ওই আইনজীবীকে সঙ্গে সঙ্গে আদালত কক্ষ থেকে সরিয়ে নিরাপত্তাকর্মীরা হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রাকেশ কিশোর। তিনি সকাল ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে ‘স্পোর্টস জুতা’ বের করে প্রধান বিচারপতির দিকে ছুড়ে মারেন। এরপর তাকে কোর্ট সিকিউরিটি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। কিশোর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন নিবন্ধিত সদস্য।

আদালত থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলেন, ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির এলাকায় বিষ্ণু মূর্তি পুনঃস্থাপনের দাবিতে করা একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতির সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ ছিলেন ওই আইনজীবী।

ঘটনার পরও বিচারপতি গাভাই শান্তভাবে বলেন, আমি এমন ঘটনায় আক্রান্ত হওয়ার শেষ ব্যক্তি, এরপর তিনি বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ