Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ৫ অক্টোবর ২০২৫

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’—পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’—পাকিস্তানের কড়া হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ভারতের সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্যের জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। 

শনিবার (৫ অক্টোবর) দেশটির সেনাবাহিনীর জনসংযোগ দফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের এমন বক্তব্য শুধু শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় নতুন করে সংঘাত উসকে দিতে পারে।

পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আইএসপিআর সতর্ক করে বলেছে, ভারতীয় সামরিক কর্মকর্তাদের দাবি একেবারেই দায়িত্বহীন এবং উসকানিমূলক। এতে আঞ্চলিক শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে।

এ বিবৃতিটি আসে ভারতীয় বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের পর। তিনি দাবি করেছিলেন, গত মে মাসের সংঘাতে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান—যার মধ্যে এফ–১৬ ও জেএফ–১৭ রয়েছে—ভূপাতিত করেছে। তবে তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি।

পাকিস্তান সেনাবাহিনী এ বক্তব্যকে ভিত্তিহীন, অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। আইএসপিআর বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করে আসছে, অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সহিংসতা ও সন্ত্রাসবাদকে উসকে দিয়েছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের প্রকৃত চেহারা বুঝে গেছে।

পাকিস্তান সেনাবাহিনী আরও সতর্ক করে জানায়, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেয়ার চিন্তা করে, তবে ভারতের মানচিত্রও টিকবে না। আইএসপিআর স্পষ্ট ভাষায় বলেছে, নতুন কোনও যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দুও ছাড় দেবে না, আর এর পরিণতি হবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ।

প্রসঙ্গত, গত মে মাসে কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। জবাবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’। যুদ্ধ দ্রুত তীব্র আকার ধারণ করলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ