Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:৫১, ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান

ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তান ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) নতুন নোটিশে এ ঘোষণা দেয়।

নিষেধাজ্ঞার ফলে আগামী এক মাস ভারতীয় কোনো বাণিজ্যিক এয়ারলাইন, ব্যক্তিগত উড়োজাহাজ বা সামরিক বিমান পাকিস্তানের আকাশপথ অতিক্রম করতে পারবে না। সর্বশেষ মেয়াদ বৃদ্ধি সহ, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ মোট ২১০ দিন ধরে বন্ধ রয়েছে।

এ পদক্ষেপের পেছনে রয়েছে ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি। এ ঘটনায় নয়াদিল্লি সিন্ধু পানিচুক্তি স্থগিত করে এবং এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ভারতও পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানি উড়োজাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে।

নিষেধাজ্ঞার কারণে ভারতের বিমান পরিবহন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘপথ ঘুরে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে সময় ও খরচ বেড়েছে এবং আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনেও নেতিবাচক প্রভাব পড়েছে। পাকিস্তানি বিমান চলাচলে ক্ষতি তুলনামূলকভাবে সীমিত।

পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ করার ঘটনা নতুন নয়। এর আগেও ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এমন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল, যা ভারতের বিমান চলাচলে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

সূত্র: জিও নিউজ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট