Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫০, ১১ জানুয়ারি ২০২৫

তিন নাতনি সঙ্গ দিচ্ছেন দাদিকে

পুত্রবধু জুবাইদার রান্না খাবার খাচ্ছেন খালেদা জিয়া

পুত্রবধু জুবাইদার রান্না খাবার খাচ্ছেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মানসিক অবস্থা এখন অনেকটা চাঙ্গা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সবাইকে একসঙ্গে পেয়ে উৎফুল্ল তিনি। গত বুধবার (৮ জানুয়ারি) লন্ডনে পৌঁছে বিমানবন্দর থেকে সোজা বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকের পথ ধরেন খালেদা জিয়া। সেখানেই তাকে ভর্তি করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে  সেখানে।

হাসপাতালে খালেদা জিয়ার দেখভাল করছেন ছেলে তারেক রহমান ও দুই পুত্রবধূ। তিন নাতনিও পিছিয়ে নেই বেগম জিয়ার সেবায়। তারা দাদিকে সঙ্গ দিচ্ছেন।

হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার জন্য বাসা থেকে রান্না করে খাবার আনেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি প্রতিদিন খাবার পরিবেশন করছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বলেন, দীর্ঘ জার্নির পরও অনেকটা সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্য পেয়ে তিনি মানসিকভাবে বেশ চাঙ্গা, এটা বোঝাই যাচ্ছে। এ মানসিক প্রশান্তির কারণেই তিনি শারিীরিকভাবেও আগের চেয়ে কিছুটা ভালো।
 
বিএনপির এ নেতা জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ২৪ ঘণ্টা হাসপাতালে থাকছেন। মেডিকেল বোর্ডের অন্য সদস্যরাও প্রতিদিন দীর্ঘ সময় হাসপাতালে থাকেন।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা