Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:০১, ২৯ অক্টোবর ২০২৫

গাজায় ফের ‘শক্তিশালী হামলা’ চালাতে নেতানিয়াহুর নির্দেশ

গাজায় ফের ‘শক্তিশালী হামলা’ চালাতে নেতানিয়াহুর নির্দেশ
ছবি: সংগৃহীত

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে গাজায় অবিলম্বে শক্তিশালী সামরিক অভিযান চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৮ অক্টোবর) গভীর রাতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর নেতানিয়াহু এ নির্দেশ দেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গাজায় হামাসের কার্যক্রম এবং জিম্মি বিনিময় ইস্যুতে গোষ্ঠীটির ‘অবাধ্য অবস্থান’ বিবেচনায় নতুন সামরিক অভিযান শুরু করতে বলা হয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে এবং তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি বা তাদের মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করছে না।

এর জবাবে হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের দায় নিজেদের থেকে সরিয়ে দিতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। গোষ্ঠীটি অভিযোগ করেছে, নেতানিয়াহুর সরকার ‘ভয়াবহ পদক্ষেপ’ নেয়ার অজুহাত হিসেবে হামাসকে দোষারোপ করছে।

গত ১০ অক্টোবর মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এর মাত্র একদিন পরই ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা চালায়, যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের প্রথম উদাহরণ হিসেবে চিহ্নিত হয়। এরপর থেকে গাজা উপত্যকায় প্রায় প্রতিদিনই হামলা চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। অধিকাংশ হতাহত বেসামরিক নাগরিক।

পর্যবেক্ষক মহল বলছে, নতুন করে ‘শক্তিশালী হামলা’র নির্দেশের মধ্য দিয়ে গাজায় আরেক দফা রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও তেল আবিব জানিয়ে দিয়েছে—‘জাতীয় নিরাপত্তা হুমকির মুখে থাকলে ইসরায়েল পিছিয়ে থাকবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা