Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ১৮ ডিসেম্বর ২০২৫

শেহবাজের নতুন দাবি নিয়ে তোলপাড়

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, তারা কোনোদিন ভুলবে না’

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, তারা কোনোদিন ভুলবে না’
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ানো মন্তব্য দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

বুধবার (১৭ ডিসেম্বর) খাইবার পাখতুনখাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, মে মাসের সংঘাতে ভারতের নরেন্দ্র মোদি সরকারকে এমন ‘উচিত শিক্ষা’ দিয়েছে পাকিস্তান, যা দিল্লি থেকে মুম্বাই—কোথাও কোনওদিন ভুলে থাকা সম্ভব নয়। খবর জিও নিউজ।

শেহবাজের ভাষায়, 

মে মাসের সামরিক উত্তেজনায় ভারতকে আমরা যে শিক্ষা দিয়েছি, তারা তা কখনও ভুলতে পারবে না। গোটা ভারতই সেই পরাজয় স্মরণ রাখবে।

অর্থনীতি প্রসঙ্গে ‘জাদুবিদ্যা নয়, কঠোর পরিশ্রম’

বক্তৃতার একপর্যায়ে তিনি পাকিস্তানের অর্থনৈতিক সংকট প্রসঙ্গে বলেন, দেশ দেউলিয়া হওয়ার মুখ থেকে ফিরে এসেছে কঠোর পরিশ্রমের মাধ্যমে, কোনো ‘জাদুবিদ্যা’র কারণে নয়। তার দাবি—অর্থনীতি এখন স্থিতিশীলতার পথে, তাই সামনে এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হয়েছে।

জাতীয় ঐক্যকে অগ্রগতির মূলধারায় তুলে ধরে তিনি আরও বলেন, চারটি প্রদেশই সমানভাবে উন্নয়ন করলে তবেই পাকিস্তান এগোবে।

কী ঘটেছিলো মে–এর সংঘাতে?

  • মে মাসে জম্মু–কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
  • হামলায় ২৬ জন পর্যটক নিহত হন বলে ভারত দাবি করে
  • নয়াদিল্লির অভিযোগ—হামলাকারীরা পাকিস্তানের মদদপুষ্ট; ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দেয়
  • ভারত সে পথে না গিয়ে পাকিস্তানে হামলা শুরু করে
  • প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী সংঘাতে পাকিস্তান দাবি করে—ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যার তিনটি ছিলো রাফাল
  • বহু ড্রোনও গুলি করে নামানোর দাবি করে ইসলামাবাদ
  • যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি হয়

পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের এ সশস্ত্র মুখোমুখি হওয়া দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছিলো।

শেহবাজের সাম্প্রতিক বক্তব্য সে উত্তাপ আবারও উসকে দিয়েছে—যদিও ভারতীয় পক্ষ তা এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি