Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৮, ৪ জানুয়ারি ২০২৬

আপাতত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপাতত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশটির শাসনভার সাময়িকভাবে যুক্তরাষ্ট্র পরিচালনা করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার (৩ জানুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেয়া হয়।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নিরাপদ, যথাযথ ও বিচক্ষণতার সঙ্গে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে। তিনি এটিকে একটি সাময়িক ও নিয়ন্ত্রিত ব্যবস্থা হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে গড়ে ওঠা নতুন ‘অংশীদারত্ব’ দেশটির জনগণকে সমৃদ্ধ, স্বাধীন ও নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তিনি দাবি করেন, এ পরিবর্তনের ফলে ভেনেজুয়েলার সাধারণ মানুষ দীর্ঘদিনের দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাবে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলাবাসীদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তারা এ সিদ্ধান্তে অত্যন্ত সন্তুষ্ট হবে। তার মতে, প্রবাসী ভেনেজুয়েলাবাসীরা আর নিজেদের স্বজনদের দুর্দশা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না।

নিকোলাস মাদুরোকে ‘অবৈধ স্বৈরশাসক’ আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, মাদুরোর শাসনামলেই যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ প্রাণঘাতী অবৈধ মাদক প্রবেশ করেছে। তিনি আরও দাবি করেন, মাদুরো কুখ্যাত ‘কার্টেল দে লোস সোলেস’ নামের একটি মাদকচক্রের তদারকির সঙ্গে জড়িত ছিলেন।

যদিও এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছে, তবে মাদুরো বারবার মাদকচক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন।

ট্রাম্প জানান, আটক মাদুরো ও তার স্ত্রী বর্তমানে একটি মার্কিন জাহাজে করে নিউইয়র্কের পথে রয়েছেন। তাদের ভবিষ্যৎ আইনি প্রক্রিয়া নিয়ে নিউইয়র্ক ও মায়ামির মধ্যে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত